বিএসএমএমইউ’র প্রো ভিসি’র পদত্যাগ

ডেন্টাল টাইমস

পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। আজ রোববার (১৮ আগস্ট) রাষ্ট্রতির কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, “আপনার আদেশক্রমে আমাকে গত ০১ জানুয়ারি ২০২৩ইং তারিখে। নং স্মারক পত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগ পত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।”

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version