অ্যাপেক্স ডেন্টাল ক্লাবের যাত্রা শুরু

ডেন্টাল টাইমস

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপেক্স ডেন্টাল ক্লাব।

২০ মে (বুধবার) ক্লাবের প্রতিনিধি দল রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এবং ক্লাবের কার্যক্রম পরিচালনার অনুমতির জন্য আবেদনপত্র প্রদান করে।

সাক্ষাৎকালে অধ্যক্ষ ক্লাবের কার্যক্রম পর্যবেক্ষণ ও অনুমোদনের জন্য আবেদন পত্র গ্রহণ করেন। পাশাপাশি তিনি জানান, ‘নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’এ সময় প্রতিনিধি দল (২০২৬–২৭) সেশনের নবগঠিত কমিটি অধ্যক্ষের নিকট হস্তান্তর করে।

৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হয়েছেন ৩৪তম বিডিএস ব্যাচের ইশমাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়েজ উর রহমান।

ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. নাসরুল্লাহ শেখ, ডা. জুবাইদুল ইসলাম নাঈম, ডা. আব্দুর রহমান, মো. রুহুল কুদস সাফা, নুসরাত জারিন নাওমী ও মো. বকুল।

ক্লাব সম্পর্কে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, একাডেমিক কার্যক্রম, হেলথ ক্যাম্প, গবেষণা, সামাজিক উদ্যোগ এবং ডেন্টাল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ক্লাবটি কাজ করবে।

সম্পর্কিত
এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version