খুরশীদ আলমের চুক্তি বাতিল, স্বাস্থ্যে নতুন ডিজি রোবেদ আমিন

ডেন্টাল টাইমস

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। এর আগে তিনি অধিদফতরের এনসিডিসি প্রকল্পের লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল ২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. রোবেদ আমিনকে (৪১৩৯২) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞপনে উল্লেখ করা হয়।

এর আগে একই দিনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version