চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, স্ত্রীর থানায় অভিযোগ 

ডেন্টাল টাইমস

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর বিরুদ্ধে গালমন্দ ও মারধরের অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। একই সঙ্গে স্বামীর মুখের তীব্র দুর্গন্ধে বসবাসে চরম ভোগান্তির কথাও উল্লেখ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাগৈ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) শাহরাস্তি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তি তার স্বামী ছেরাগ আলী (৮০)।

অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন, তার স্বামী পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাকে গালমন্দ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করে থাকেন। এ ছাড়া স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তিনি তাকে মুখ পরিষ্কার রাখার জন্য একাধিকবার অনুরোধ করলেও তা উপেক্ষা করেন। ফলে একই ঘরে বসবাস করা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে কথা বলতে গেলেই স্বামী তাকে গালিগালাজ ও মারধর করেন। বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে ঘরে স্বাভাবিকভাবে বসবাস করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় ভুক্তভোগী নারী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগটি গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সম্পর্কিত
এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version