চার শতাধিক ডেন্টাল সার্জনের অংশগ্রহণে BOND-এর দিনব্যাপী Symposium সম্পন্ন

ডেন্টাল টাইমস

বাংলাদেশের ডেন্টাল পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন BOND (Bangladesh Organization of NextGen Dentistry)-এর আয়োজনে Day Long Live Demonstration Symposium with Clinical Discussion সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কেআইবি (খামারবাড়ি)-তে অনুষ্ঠিত এ আয়োজনে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় চার শতাধিক ডেন্টিস্ট অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রথম সারির চারজন অভিজ্ঞ ক্লিনিশিয়ান তাঁদের নিজ নিজ বিষয়ে লাইভ ক্লিনিক্যাল ডেমোনস্ট্রেশন, লেকচার, ক্লিনিক্যাল ডিসকাশন এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা বাস্তব কেসভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণের কৌশল এবং অসংখ্য ক্লিনিক্যাল ইনসাইট সম্পর্কে ধারণা লাভ করেন।

লাইভ ডেমোনস্ট্রেশনকে আরও কার্যকর করতে অনুষ্ঠানে HD LED Display, Dental Microscope-এর সাথে একাধিক Zoom Camera এবং 3D Visualization Technology ব্যবহার করা হয়। পাশাপাশি অনলাইন অংশগ্রহণকারীদের জন্য ডেডিকেটেড কর্পোরেট ফাইবার ইন্টারনেটের মাধ্যমে নিরবচ্ছিন্ন Zoom Webinar সম্প্রচার নিশ্চিত করা হয়। পুরো প্রযুক্তিগত ব্যবস্থাপনায় সহযোগিতা করে দেশের অন্যতম শীর্ষ মিডিয়া ও ইভেন্ট প্রোডাকশন প্রতিষ্ঠান Inteelea।

আয়োজকরা জানান, এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য ছিল ব্যয়বহুল Hands-on Workshop-এর ধারণা ও ক্লিনিক্যাল কনসেপ্টকে একটি সাশ্রয়ী, সুসংগঠিত এবং উচ্চমানের লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে দেশের অধিক সংখ্যক ডেন্টিস্টের কাছে পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীদের মতে, লেকচার, লাইভ ডেমো, ক্লিনিক্যাল আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তরের সমন্বয়ে এটি ছিল একটি ব্যতিক্রমধর্মী শিক্ষণীয় অভিজ্ঞতা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আয়োজকরা জানান, অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমের অংশগ্রহণকারীদের কাছ থেকেই অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকেই এটিকে বাংলাদেশের ডেন্টাল কন্টিনিউয়িং এডুকেশনের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, BOND গত দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে জাতীয় ও আঞ্চলিক সিম্পোজিয়াম, লাইভ ডেমোনস্ট্রেশন, হ্যান্ডস-অন ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, ফ্রেশার্স ডে এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে আয়োজন করে ডেন্টাল পেশাজীবীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। দক্ষতা উন্নয়ন, ক্লিনিক্যাল এক্সেলেন্স এবং একটি শক্তিশালী ডেন্টাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠনটি ইতোমধ্যেই বাংলাদেশের ডেন্টিস্ট্রির অন্যতম দ্রুত বিকাশমান ও প্রভাবশালী সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version