বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত।
গত ৫ নভেম্বর এই নোটিশ জারি করা হয়। যাতে বলা হয়েছে, ডেন্টাল সোসাইটিকে কেন অস্থায়ী নিষাধাজ্ঞা প্রদান করা হবে না এই মর্মে কারণ দর্শানোর জন্য ।
১ম শ্রেণীর সিনিয়র সহকারী জজ আদালতে ডা: মণিকা আক্তার জেনী’র করা আবেদনের ভিত্তিতে এই নোটিশ প্রদান করেছে আদালত।
নোটিশে বলা হয়, বিবাদীর (বাংলাদেশ ডেন্টাল সোসাইটি) বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেদ্ধাজ্ঞার আদেশদ্বারা বাধিত করা হবে না, এই মর্মে নোটিশ প্রাপ্তীর ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০২৪ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৫১ জন প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে চলতি মাসের ৫ নভেম্বর বিজয়ী ৫১ প্রার্থীদের নিয়ে গঠিত নতুন পরিষদ শপথ গ্রহণ করে।

