প্রস্থোডন্টিক্স বিভাগের অধ্যপক হলেন ডা. সাইফুল ইসলাম

ডেন্টাল টাইমস

অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থডোন্টিক্স বিভাগের ডা. সাইফুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ” সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের
পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো “

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয় “পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু)
কর্মরত থাকবেন। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) কর্মকর্তাগণ আগামী ১৯.০৮.২০২৬ খ্রি. তারিখের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় সরাসরি অথবা ই-মেইল per1@hsd.gov.bd এ প্রেরণ করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ