আজ ২৪ নভেম্বর একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সায়েন্টিফিক সেমিনার ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াজেদ আলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এসএম আনোয়ার সাদাত ও একই কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ বেগম । এছাড়া, সায়েন্টিফিক সেমিনারের চেয়ারপার্সন হিসেবে ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও ঢাকা ডেন্টাল কলেজের সহকারী পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান।

সায়েন্টিফিক সেমিনারে তিনটি ভিন্ন বিষয় How to deal minor oral surgery in our routine practice, Tips & Trics for Predictable Endodontic Practice ও How to improve our Daily Private Practice এর উপর আলোকপাত করেন যথাক্রমে ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মো ইমরান হোসেন ও ডা. আব্দুল আজিজ সোহেল । দেশের বিভিন্ন জেলার ডেন্টাল সার্জন, শিক্ষার্থী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জ্ঞান বিনিময়, আধুনিক ডেন্টাল প্রযুক্তি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হয়ে ওঠে।
অন্যান্য সংবাদ
আয়োজকরা জানান, “ভবিষ্যতে তারা নিয়মিতভাবে আরও উচ্চমানের ডেন্টাল সেমিনার, হ্যান্ডস অন ওয়ার্কশপ এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজন করবে, যা তরুণ ডেন্টাল সার্জনদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক ডেন্টাল কেয়ারে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স এর ১ম আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি৷

