রামেক ডেন্টাল ইউনিট

পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডেন্টাল টাইমস

রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ হিসেবে বাস্তবায়নের দাবিতে আজ মানববন্ধন করে শিক্ষার্থীরা৷

সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ইউনিটকে বর্তমান স্থানেই পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ হিসেবে বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মতে, দীর্ঘ ৩৭ বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট উত্তরবঙ্গে
ডেন্টাল শিক্ষা ও জনসাধারণের দন্তচিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সীমিত অবকাঠামো, জনবল ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে একটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের সম্ভাবনা এখনও বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে রাজশাহী বিভাগে কোনো পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ না থাকায় উন্নত দন্তচিকিৎসা, বিশেষায়িত সেবা এবং উচ্চতর প্রশিক্ষণের জন্য বহু রোগী ও শিক্ষার্থীকে অন্যত্র নির্ভর করতে হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান স্থানেই পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হলে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, আধুনিক ও বিশেষায়িত দন্তচিকিৎসা নিশ্চিতকরণ, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ এবং উত্তরবঙ্গের জনগণের জন্য মানসম্মত সরকারি দন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে ।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বর্তমান স্থানেই দ্রুত পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের প্রতি এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ