অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থডোন্টিক্স বিভাগের ৫ চিকিৎসক। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যপক (চলতি) ডা. আবু তৈয়ব মোহাম্মদ আহসান উল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. আবু সায়েম মুহাম্মদ জাকী আযম সোহান অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ” সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের
পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো “
অন্যান্য সংবাদ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয় “পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু)
কর্মরত থাকবেন। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) কর্মকর্তাগণ আগামী ১৯.০৮.২০২৬ খ্রি. তারিখের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় সরাসরি অথবা ই-মেইল per1@hsd.gov.bd এ প্রেরণ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

